× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২০:১২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ২০:৩৪ পিএম

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়ার পশ্চিমপাড়া এলাকার বশির আহমেদের ছেলে সাওয়াল করিম ও মৃত নূর আহমেদের ছেলে বশির আহমেদ।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, অপহৃত কিশোরী একটি স্কুলের শিক্ষার্থী। গ্রেপ্তার যুবক সাওয়াল করিম তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করতো। 

ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারাকে জানালে তারা ওই যুবকের পরিবারে জানান। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মেয়ের বাবাকে। গত ১ জুন রাত সাড়ে ৮টায় মেয়েটির বাবা-মা তার খালার বাড়িতে বেড়াতে যান। এ সময় সাওয়াল নামে ওই যুবক আরও ২-৩ জন সহযোগীসহ মেয়েটিকে বাড়ি থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়।

তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে চক্রের হোতা সাওয়াল করিম ও তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত ওই মেয়েকে।

সাওয়াল করিমের বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা