× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দালাল ধরতে শরীয়তপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:০৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় গ্রাহক হয়রানির প্রমাণ পেয়ে অফিসের দায়িত্বরত আনসার সদস্যকে প্রত্যাহারের দিয়েছে দুদক।

সোমবার (১২ জুন) দুপুরে এঅভিযান চালানো হয়। দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচলক আতিকুর রহমান এটি পরিচালনা করেন।

তিনি বলেন, পাসপোর্ট অফিসে দালালরা গ্রাহক হয়রানি করে, এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযনে বেশ কিছু গ্রাহকের সঙ্গে কথা বলে দুজনের কাছ থেকে দালালের মাধ্যমে অতিরিক্ত ৩ হাজার টাকা নেওয়ার প্রমাণ পাই। অফিসের একজন আনসার সদস্য জড়িত থাকার প্রমাণ পেয়েছি। সেই আনসার সদস্যকে আগামীকালই (মঙ্গলবার) প্রত্যাহার করতে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছি পাসপোর্ট অফিসের এডিকে। পাশাপাশি দালালদের একটি নামের তালিকাও জেলা প্রশাসক বরাবর ও আমাদের দুদক কার্যালয়ে পাঠাতে বলেছি।

জানতে চাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস শরীয়তপুরের সহকারী পরিচালক নাজমুল ইসলাম বলেন, ‘দুদকের টিম এসেছিল। আনসার সদস্যকে প্রত্যাহার করতে বলেছে। তাকে প্রত্যাহারের জন্য চিঠি লিখেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা