× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিছানায় শিশু সন্তানের মরদেহ, ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৮:০৪ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ২০:৩২ পিএম

মা জান্নাত আক্তার ও তার কন্যা সন্তান হাজেরা আক্তার। প্রবা ফটো

মা জান্নাত আক্তার ও তার কন্যা সন্তান হাজেরা আক্তার। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচংয়ে এক নারী ও তার চার বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম জান্নাত আক্তার ও তার কন্যা সন্তান হাজেরা আক্তার।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক বলেন, গোপীনাথপুর গ্রামের মাঝি বাড়ির সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের সঙ্গে পাঁচ বছর আগে বারেশ্বর গ্রামের জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। গত পাঁচ মাস আগে আবুল কালাম ছুটি শেষ করে আবার সিঙ্গাপুর যান।

তিনি আরও বলেন, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাত আক্তার শিশু সন্তানকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় শাশুড়ি ঘরের দরজায় ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ কোনো সারাশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে ডেকে আনেন। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে মরদেহ দুটি দেখতে পেয়ে বুড়িচং থানায় খবর দেয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ওই বাড়িতে যায়। পুলিশ আসার পর দেখতে পায় ঘরের বিছানায় একটি শিশুর মরদেহ পরে আছে। পাশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল শিশুটির মা।

তিনি আরও বলেন, শিশুটির গলায় তার প্যাচানো ছিল। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা