সিলেট অফিস
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৮:০০ পিএম
প্রতীকী ছবি।
সিলেট নগরীর দরগাহ মহল্লায় আলিয়া মাদ্রাসা সংলগ্ন ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রতিবন্ধী ওই যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাতাইন গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল মাজার ফাঁড়ির ইনচার্জ এস.আই কাজী জামাল।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক এসে আব্দুল্লাহকে শনাক্ত করেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। মৃতের স্বজনদের খোঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।