× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়ায় ১০০ টাকার জন্য বন্ধুকে হত্যার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২১:২৮ পিএম

নিহত মো. মঈনুদ্দিন। প্রবা ফটো

নিহত মো. মঈনুদ্দিন। প্রবা ফটো

চট্টগ্রামের পটিয়ায় ১০০ টাকা পাওনা নিয়ে বন্ধুর হাতে জীবন দিতে হলো আরেক বন্ধুকে। মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইরোল সাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মঈনুদ্দিন ওই এলাকার দিল মোহাম্মদ সাদার ছেলে। সে পটিয়া হজরত শাহ্ চান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে সদ্য শেষ হওয়া দাখিল দিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. মারুফ পলাতক রয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চত করেছেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার। 

তিনি জানান, মঈনুদ্দিন ও মারুফ সম্পর্কে চাচা-ভাতিজা এবং একে অপরের বন্ধু। ৭-৮ দিন ধরে মারুফের সঙ্গে যোগাযোগ করা ছেড়ে দেয় মঈনুদ্দিন। আজ সকালে তাকে পুকুরঘাটে একা পেয়ে মারধর করে মারুফ। মারধরের একপর্যায়ে মঈনুদ্দিনের গোপনাঙ্গে ঘুষি লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মারুফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি প্রিটন সরকার।

নাদিয়া নামে মঈনুদ্দিনের এক চাচাতো বোন জানান, মঈনুদ্দিন বাড়ির পাশের একটি দোকান থেকে ১০০ টাকা ধার নিয়ে মারুফকে দেয়। সময়মতো টাকা ফেরত না দেওয়ায় মারুফের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আজ সকালে মঈনুদ্দিনকে একা পেয়ে মারধর করে মারুফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা