× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ সদস্য মোকাব্বিরকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেট অফিস

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ২২:০২ পিএম

সংসদ সদস্য মোকাব্বিরকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে বিশ্বনাথ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার (৫ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

পথসভার প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম স্থানীয় সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন। গণফোরামের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার জন্য দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা শামীম আহমদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। 

নতুন বাজারে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের কাছে পথসভায় মিলিত হয়। বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শ্রমিক লীগ নেতা দুলন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন প্রমুখ।

২০২০ সালের ১০ আগস্ট আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে বিশ্বনাথ উপজেলা পরিষদে প্রবেশের সময় মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসিত রঞ্জন দেব বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগের ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। গত ৩১ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি শামীম আহমদকে দুই বছরে সশ্রম সাজা দেন। সাজাপ্রাপ্ত শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা