× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাপুরে গরু চুরি, কসাই রিমান্ডে

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৯:২৪ পিএম

চুরি হওয়া তিনটি গরু। প্রবা ফটো

চুরি হওয়া তিনটি গরু। প্রবা ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে সাখাওয়াত হোসেন নামে এক কসাইকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (৪ জুন) দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠালে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাখাওয়াত হোসেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

মির্জাপুর থানার এসআই আবুল বাশার মোল্লা জানান, গত ৩১ মে রাতে মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের জিন্নাহর বাসা থেকে একটি গাভী ও একটি বকনা বাছুর এবং সোহেলের বাসা থেকে একটি বকনা বাছুর চুরি হয়। পরে জিন্নাহ মিয়া বাদী হয়ে ৩ মে মির্জাপুর থানায় মামলা করেন।

চুরি হওয়া গরুগুলো হেফজতে রাখার অপরাধে রবিবার ভোরে করটিয়া থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত চীফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহমুদুল মহসিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা