× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৭:৪৫ পিএম

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করছেন জেলা প্রশাসক। প্রবা ফটো

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করছেন জেলা প্রশাসক। প্রবা ফটো

বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার (৪ জুন) বেলা ১১টার দিকে বগুড়া জেলা স্কুলে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, 'বিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে।' 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা অফিসার মো. হজরত আলী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা