× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৯:৩৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ চার দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (৩১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক।

এতে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হারুন অর রশিদ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন পিয়াস, সদস্য সচিব ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন তারা। 

ফারুক আহমেদ জানান,তিন-চারটি জাতীয় পর্যায়ের কমিটির সুপারিশ ও গবেষণা প্রতিবেদনের আলোকে ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর থেকে চার বছরে উন্নিত করেন। চতুর্থ শিল্পবিপ্লব ও আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসার লক্ষ্যে এ শিক্ষায় ভর্তির হার ২০৩০ সালে শতকরা ৩০ ভাগ এবং ২০৪০ সালে শতকরা ৫০ ভাগে উন্নিত করার পরিকল্পনা নিয়েছে। এ অবস্থায় এ কোর্সকে তিন বছর করা অযৌক্তিক হবে। এ ছাড়া কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা