× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২০:৫০ পিএম

বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মতবিনিমিয় অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মতবিনিমিয় অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১২০ জনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩০ মে) গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ওই কলেজের ফ্যাকাল্টি, কোর্স মেম্বার ও স্টাফ অফিসাররা ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান বারির মহাপরিচালক দেবাশীষ সরকার ও অন্যান্য পরিচালকরা। পরে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মতবিনিমিয় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক। এরপর মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) দিলোয়ার আহমদ চৌধুরী।

এ সময় বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব) গোবিন্দ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ল্যাব/গ্রীন হাউজ, এফএমপিই ল্যাব, টক্সিকোলজি ল্যাব ও ফ্লোরিকালচার ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা