× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ’গোপন সংবাদের ভিত্তিতে সকালে নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।‘

তিনি আরও বলেন, ’আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা