× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি উন্নয়ন ব্যাংকে রহস্যজনক চুরি, আটক ৪

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ২১:৫০ পিএম

কৃষি উন্নয়ন ব্যাংকে রহস্যজনক চুরি, আটক ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখার ভল্টের তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকা চুরির ঘটনায় নৈশপ্রহরীসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ মে) বিকালে কোচাশহর বাজার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর আগে শনিবার রাতে কোচাশহর বাজারে এই চুরির ঘটনা ঘটে। 

আটকরা হলেন, নৈশপ্রহরী জুয়েল মিয়া, স্থানীয় দোকানি আব্দুল লতিফ, রাসেল মিয়া ও সবুজ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে প্রকৃত রহস্য উন্মোচন হবে। সব তালা স্বাভাবিকভাবেই খুলে ব্যাংকে প্রবেশ করা হয়েছে এবং ভল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। এজন্য বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ 

ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আকতার বলেন, ‘চোর চক্রটি সুকৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমিয়ে থাকা নৈশপ্রহরী জুয়েল মিয়াকে বেঁধে ভল্টের তালা খুলে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে নিয়মমতো ভল্ট বন্ধ করি। আজ (রবিবার) সকালে ব্যাংকে এসে নৈশপ্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা পুলিশে খবর দিই।’

গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা