× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোন নিহত

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২১:৩৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৭ মে) উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত জেসমিন বেগম একই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসের নারীর মুত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে গ্রামের গুঞ্জর আলীর ছেলে রেজাউল করিম ও তার বোন নিহত জেসমিন বেগম তাদের রেকর্ডের জমিতে পাকা ঘর নির্মাণ করতে যান। তাদের কাজে বাধা দেন চাচা মাহমুদ আলী ও তার ছেলে আশিকুল। একপর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে জেসমিন বেগমকে দা দিয়ে গলায় কোপ দেয় চাচাতো ভাই আশিকুল। গুরুতর আহত জেসমিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা