× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৩:৩৮ পিএম

কিশোর হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জিন্নাত আলী। প্রবা ফটো

কিশোর হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জিন্নাত আলী। প্রবা ফটো

ঢাকার ধামরাইয়ে এক কিশোরকে অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ১২ বছর পর সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে ঢাকার সাভারের উলাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম জিন্নাত আলী। তিনি ধামরাইয়ের বাসিন্দা।

শুক্রবার (২৬ মে) সকালে র‍্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ বছর আগের মামলায় রায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়ার পর থেকে পালিয়ে ছিলেন জিন্নাত আলী। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১০ সালে উপজেলার কুশুরা ইউনিয়নের কাশিপুর গ্রামের দানিশ নামে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন জিন্নাতসহ তার দল। তবে ওই কিশোরের পরিবার অর্থ পরিশোধ করতে পারেনি। তারা বিষয়টি পুলিশকে জানায়।

মুক্তিপণের অর্থ না পেয়ে ওই কিশোরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে যায়। পুলিশ একটি পরিত্যক্ত বাড়িতে কিশোরের মরদেহ খুঁজে পায়। এ ঘটনায় নিহতের মা ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামি জিন্নাতসহ তার একাধিক সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিচার চলার সময় ১৮ মাস কারাভোগের পর আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন।

২০২২ সালে ওই মামলায় অপহরণ ও হত্যায় জড়িত থাকায় জিন্নাতকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন আদালত। এর পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা