× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৮:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদরে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুক্ষিত চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মোগলবাসা ইউনিয়নে কিসমত মালভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। 

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাঈদ সরকার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুক্ষিত চন্দ্র কিসমত মালভাঙা গ্রামে বসবাস করতেন।

মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, বাড়ির পেছনের পুকুরপাড়ে বিদ্যুতের সংযোগ ঠিক করছিলেন দুক্ষিত চন্দ্র। এ অবস্থায় অসাবধানতাবশত শক লেগে পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাঈদ সরকার জানান, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা