× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা,যাত্রী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৬:২৭ পিএম

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিপন হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাআজমপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাবিবুর রহমান জানান, ঢাকার এয়ারপোর্ট থেকে বিদেশফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিপন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা