× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নিহত ২ জেলে

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৯:৩৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জানিয়ারচর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন দুই জেলে।

ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিহারচর গ্রামে এ ঘটনা ঘটে।

দুঘটনায় নিহতেরা হলেন- ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মানিক মিয়া (২৮) ও মিয়াশা মিয়া (৩০)।

ওসি বলেন, মানিক ও মিয়াশা বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বেলা ১১টার দিকে এলাকাবাসী হাওরে তাদের পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নান্তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা