× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৭ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:১২ পিএম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতির কক্ষ ভাঙচুর করা হয়। ছবি : প্রবা/

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতির কক্ষ ভাঙচুর করা হয়। ছবি : প্রবা/

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মোছাম্মৎ নাজমা বেগমের কক্ষ ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন--সাফায়েত হোসেন রাজুল, হামিম রাফসান, জাহেদুল অভি, ওয়াহিদুল রহমান সুজন, জিয়াউদ্দিন আহমেদ ও আলিফ জাবেদ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইতিহাস বিভাগে কর্মী সংগ্রহ করছিলেন সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা। একই সময় কর্মী সংগ্রহে যান সভাপতি মাহমুদুল করিমের অনুসারীরা। তখন দুই পক্ষের নেতাকর্মীদদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

চকবাজার থানার ওসি মো. মঞ্জুর কাদের মজুমদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্মী সংগ্রহ করতে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪-৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, সকালবেলা  ইতিহাস বিভাগে গেলে মাহমুদের সমর্থকরা আমাদের কর্মীদের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়। এতে আমার চারজন কর্মী আহত হয়েছে।

সভাপতি মাহমুদুল করিম  বলেন, কলেজে সিনিয়র-জুনিয়রের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছে। গ্রুপপর্যায়ের কোনো ঘটনা নয়। কেউ হতাহতও হয়নি। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। 

প্রবা/আরএম/ এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা