× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয়ে উদ্ধার অজগর বনে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ২২:০৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২২:১৪ পিএম

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হচ্ছে অজগর। প্রবা ফটো

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হচ্ছে অজগর। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (২০ মে) বেলা ১টার দিকে এটি অবমুক্ত করা হয়। এর আগে শুক্রবার (১৯ মে) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসীন কলোনির লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি বলেন, ‘উর্ধ্বতন বন কর্মকর্তার নির্দেশে অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। এটি প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ও ৬ কেজি ওজনের ছিল।’

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এর আগেও বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত কয়েকটি অজগর সাপসহ বিভিন্ন প্রাণী অবমুক্ত করে বনবিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা