× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ মণ ওজনের শাপলাপাতা মাছ ৩৬ হাজার টাকায় বিক্রি

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৮:০৩ পিএম

৩ মণ ওজনের শাপলাপাতা মাছটি নিয়ে যাচ্ছেন কয়েকজন জেলে। প্রবা ফটো

৩ মণ ওজনের শাপলাপাতা মাছটি নিয়ে যাচ্ছেন কয়েকজন জেলে। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে জালে ধরা পড়া তিন মণ ওজনের শাপলাপাতা মাছ ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২০ মে) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাট থেকে মাছটি কেনেন আলী আহাম্মদ নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরে মোহাম্মদ আয়ুব মাঝির জালে বিশাল আকৃতির বাঘা শাপলাপাতা মাছ ধরা পড়ে। এর ওজন ১২২ কেজি অর্থাৎ ৩ মণ ২ কেজি। এ ধরনের বড় মাছ মাঝে মধ্যে জেলেদের জালে আটকা পড়ে।

টেকনাফ পৌরসভার কুলালপাড়ার ট্রলারমালিক মোহাম্মদ আলম বলেন, ’গত বৃহস্পতিবার দুপুরে ছয়জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার বিকালে জেলেরা সাগরে জাল ফেলেন। দুই ঘণ্টা পর জাল টানা শুরু করলে ভেসে ওঠে বিশাল আকারের একটি শাপলাপাতা মাছ। পরে অন্যান্য জেলের সহযোগিতায় মাছটি তারা ট্রলারে ওঠায়। এরপর শনিবার দুপুর ১২টার দিকে মাছটি ঘাটে এনে টেকনাফের মাছ ব্যবসায়ী আলী আহাম্মদের কাছে এক মণ ১২ হাজার টাকা ধরে ১২২ কেজি ওজনের মাছটি মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।’

মাছ ক্রেতা আলী আহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘৩ মণ ২ কেজি ওজনের মাছটি আমি ৩৬ হাজার টাকায় কিনেছি। মাছটি বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রাম আড়তদারের কাছে পাঠানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাপলাপাতা- এটি হচ্ছে স্ট্রিংরে প্রজাতির মাছ। এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রে বেশি পাওয়া যায়। সমুদ্রের অগভীর স্থানে তলদেশ ঘেঁষে বিচরণ করে শাপলাপাতা মাছ। জেলেদের বিভিন্ন সভা, সেমিনারে এসব শাপলাপাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা