কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:৩৬ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১৪:৪৮ পিএম
সিরাজুল আরেফিন আকিবের মরদেহ নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো
রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর মিলল শিক্ষার্থী সিরাজুল আরেফিন আকিবের মরদেহ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে বুধবার বেলা ১টার দিকে একই স্থানে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে তিনি নিখোঁজ হয়েছিল সেখানে তার লাশটি ভেসে ওঠে।
নিহত সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে (পিডিবির) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়তেন।