× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কাপ্তাই প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৮:৩৬ পিএম

 নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান চলছে। প্রবা ফটো

নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান চলছে। প্রবা ফটো

চট্টগ্রামের কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল আরেফিন আকিব নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে নামেন তিনি।

নিখোঁজ যুবক ওই এলাকার শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি কাপ্তাইয়ে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরি করেন। 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান বলেন, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। আকিবকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার দুপুরে আকিব ও তার বন্ধুরা হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এ সময় ঝড়ের কবলে পড়ে আকিব তলিয়ে যায়। পরে তার বন্ধুরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেয়। নৌবাহিনীর ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করছে। 

৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি আকিবের নিখোঁজ হওয়ার খবর পেয়ে কাপ্তাই ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরীদলকে জনাই। আকিবকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা অভিযান চালাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা