× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে যাওয়ার ট্রলার ভাড়া নিচ্ছেন না মালিকরা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৯:৪৯ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২১:০৫ পিএম

ঘূর্ণিঝড় মোখার পর সেন্টমার্টিনে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

ঘূর্ণিঝড় মোখার পর সেন্টমার্টিনে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রশিদ আহমেদ বলেন, ‘ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন, তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। বিনা খরচে এসব বাসিন্দারা দ্বীপে ফিরতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন বাসিন্দাদের যে বা যারা ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহয়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা