× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে স্কুলছাত্রী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৭:২৯ পিএম

লক্ষ্মীপুরের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

লক্ষ্মীপুরের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়। প্রবা ফটো

লক্ষ্মীপুরের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। আহত ফাহিমা আক্তার (১৩) বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে অবস্থিত স্কুলটিতে এ দুর্ঘটনা ঘটে। 

ফাহিমার চোখের ওপর কপালের একটি বড় অংশ কেটে গেছে। সেখানে সাতটি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বলেন, ’বৈদ্যুতিক পাখা খুলে গায়ে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে।’

শিক্ষার্থীরা জানায়, কয়েক বছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝে মাঝে খুলে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতো। শিক্ষকদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সঠিক সময়ে বিষয়টি সমাধান করলে এমন পরিস্থিতি তৈরি হতো না। 

বর্ষায় জরাজীর্ণ বিদ্যালয় ভবনটির ছাদ ছুঁয়ে পানি পড়ে। ছাদটি ড্যামেজ হওয়ায় পাখার নাট-স্ক্রুগুলো দুর্বল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ’ভবনটি ঝুঁকিপূর্ণ। তবে অন্য কোনো উপায় না থাকায় এটিতে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।’ তবে ফাহিমার আহতের বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা