× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলকুচিতে সংঘর্ষে পৌর মেয়রকে প্রধান আসামি করে মামলা

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২০:১০ পিএম

বেলকুচিতে সংঘর্ষে পৌর মেয়রকে প্রধান আসামি করে মামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। শনিবার (১৩ মে) রাতে বেলকুচি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন সরকার ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

রবিবার (১৪ মে) দুপুরে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি আসলাম হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামগাতি গ্রামের সোহেল রানা ও পৌর এলাকার জিধুরী গ্রামের রমজান আলী।

ওসি আসলাম হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংঘর্ষের পর রাতে থানায় মামলা হয়েছে। আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এর আগে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশকে কেন্দ্র করে দলটি দুপক্ষের সংঘর্ষ হয়। এতে দুই সাংবাদিকসহ আওয়ামী লীগের ১৭ জন আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা