বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ১৯:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। ‘শেখ হাসিনার বার্তা নারী পুরুষের সমতা’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১৪ মে) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবেয়া সুলতানা ইভা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুম বিল্লাহ, সহকারী সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।
এ ছাড়া এ সময় বিভিন্ন শ্রেণি পেশার নারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মায়েরা কষ্ট করে আমাদেরকে লালন-পালন করেছে। কোনো মা চায় না সন্তান কষ্টে থাকুক। মা ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে মায়েদের সুখে দুঃখে আমাদের সকলের পাশে থাকা উচিত।’