× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ধনেশ পাখি উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২১:৩১ পিএম

উদ্ধার করা ধনেশ পাখি। প্রবা ফটো

উদ্ধার করা ধনেশ পাখি। প্রবা ফটো

গাজীপুর সদরের পূর্ব চান্দনা এলাকার একটি বাসা থেকে দুটি ধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ওই অভিযানে পুলিশের সঙ্গে বন্যপ্রাণী অধিদপ্তরের সদস্যরাও ছিলেন। শনিবার (১৩ মে) বিকালে পূর্ব চান্দনা এলাকার হারুন-অর-রশিদের বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলতাফ হোসেন রিফাত গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকার হারুন-অর রশিদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ পাখি উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বন্যপ্রাণী অধিদপ্তরের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার তিনতলার একটি বারান্দায় কার্টনের মধ্যে বিশেষভাবে রাখা ধনেশ পাখি দুটি উদ্ধার করা হয়। পরে পাখি রাখার অপরাধে আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, আলতাফ জিজ্ঞাসাবাদে জানায়, পাখি দুইটি তিনি অনলাইন পেজের মাধ্যমে কিনেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা