× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৯:০৪ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:৪৪ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাসাইল। প্রবা ফটো

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাসাইল। প্রবা ফটো

টাঙ্গাইলের বাসাইলে ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে জাহিদুল বাইশখালী গ্রামের ইরি ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার জন্য মেশিন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, ‘জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুলের মৃত্যু হয়। দিনমজুর ও সেচ পাম্পের মাধ্যমে সংসার চালাত। এখন আমার সংসার চালানোর মতো কেউ রইল না।’

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার প্রতিদিনের বাংলাদেশকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়। পরে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা