× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৭ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪১ পিএম

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন--ভুঞাপুর উপজেলার মাছুহাটা গ্রামের সতন্ত্র মোদক ও তার স্ত্রী মিনতি মোদক।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সতন্ত্র মোদক তার স্ত্রীকে নিয়ে বগুড়া থেকে বাসে করে টাঙ্গাইলে তাদের বাড়িতে যাওয়ার জন্য আশেকপুর বাইপাসে নামেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, লাশগুলো এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা