× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৬:৪৮ পিএম

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবা ফটো

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়। 

অভিযানকালে ৪৫টি বাগদা শিকারি জাল এবং পাঁচটি মশারি জাল জব্দ করা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন। 

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের নেতৃত্বে নদীতে বাগদা শিকার বন্ধে অভিযান চালানো হয়। এ সময় মাতাব্বর হাট, পাতাবুনিয়া, কাদির পণ্ডিতের হাট ও নবীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এতে দুই লাখ বাগদা রেণু, ৪৫টি বাগদা শিকারি জাল এবং পাঁচটি মশারি জাল জব্দ করা হয়েছে। 

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, ’বাগদা শিকার অবৈধ ও আইনত দণ্ডনীয়। এজন্য বাগদা শিকার বন্ধে অভিযান চালানো হয়েছে। শিকারিরা আমাদের দেখে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা