× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণ, একে একে চলে গেলেন ৭ জনই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১০ মে ২০২৩ ১২:০০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম মো. ইব্রাহিম হাওলাদার (৩৫)। এ নিয়ে এ ঘটনায় সাত জনের মৃত্যু হলো। 

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন জানান, ভুলতা গাউছিয়ার একটি কারখানা থেকে দগ্ধ অবস্থায় সাত জনকে এখানে আনা হয়েছিল। একে একে তাদের সবার মৃত্যু হয়েছে। 

বুধবার মারা যাওয়া ইব্রাহিম হাওলাদারের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা