× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ২১:২৮ পিএম

ফরিদপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে গরুবোঝাই ট্রাকের চাপায় ভ্যানে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

রোববার (৩ জুলাই) দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের ৩০ বছর বয়সী সুবর্ণা বিশ্বাস ও তার চার বছর বয়সী মেয়ে প্রজ্ঞা বিশ্বাস।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সহস্রাইল বাজার থেকে মা ও মেয়ে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি মোড়ে একটি গরু বোঝাই ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানচালক সুমন কুমার বিশ্বাস (৩১) রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন।

ওসি কংকর বলেন, ‘মরদেহ দুটি বোয়ালমারী থানায় নেয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা