গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ০০:৩২ এএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১০:৫২ এএম
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক গোলাম মোস্তফা। প্রবা ফটো
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) রাতে শহরের নবীনবাগে টেকলিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার দুপুরের স্নাতক প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে শিক্ষক গোলাম মোস্তফা ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীর মা মামলা করেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হবে।’