× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে ভাতার কার্ড দিলেন চেয়ারম্যান

বোদা (পঞ্চগড়) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:৪১ পিএম

সাফির উদ্দিন। সংগৃহীত ছবি

সাফির উদ্দিন। সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে সাফির উদ্দিন নামের এক বৃদ্ধকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড অন্য ব্যক্তিকে দিয়েছেন চেয়ারম্যান।

১৩ বছর ধরে ভাতা ভোগ করা সাফির উদ্দিন গত দুই মাস ভাতা না পেয়ে সমাজসেবা অফিসে খোঁজ নিতে গেলে বিষয়টি জানাজানি হয়।

সাফির উদ্দিনের বাড়ি ৬ নং ওয়ার্ডের গুয়াগ্রাম প্রধানপাড়া গ্রামে। তিনি বলেন, সমাজসেবা অফিস জানায়, আমাকে মৃত দেখিয়ে আজিজুল হক শেখের নামে নতুন করে কার্ডের সুপারিশ করেছেন চেয়ারম্যান অজয় কুমার রায়।

বোদা উপজেলা সমাজসেবা অধিদপ্তর জানায়, চেয়ারম্যান অজয় কুমার রায় সাফির উদ্দিনকে মৃত দেখিয়ে একটি প্রত্যয়ন দেন। তার পরিপ্রেক্ষিতে আজিজুল হক শেখের নামে কার্ড করা হয়েছে।

ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ’চেয়ারম্যান এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। আপনার (সাংবাদিক) কাছ থেকেই জানতে পারলাম।’

চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, ’স্থানীয় চৌকিদারের মাধ্যমে জানতে পারি সাফির উদ্দিন বেঁচে নেই। এজন্য তার পরিবর্তে আজিজুল হককে কার্ড দেওয়ার জন্য সুপারিশ করি। তবে এটি সংশোধন করা হবে।’ 

বোদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ বলেন, ’স্থানীয় চেয়ারম্যান সুপারিশ দিলে আমরা সেটি করে দিই। এটিও তেমনি হয়েছে। আজিজুল হক শেখ যে টাকা উত্তোলন করেছেন, তা সমন্বয়ের চেষ্টা করা হবে। তা না করতে পারলে সরকারি কোষাগারে জমা দিতে বলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা