× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:২১ পিএম

গ্রেপ্তার সবুর ও ফুচকুন। প্রবা ফটো

গ্রেপ্তার সবুর ও ফুচকুন। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণদুয়ারী জিয়াবাড়ি এলাকার সবুর হাসান ওরফে জুলুন, বালিয়াডাঙ্গীর রতন দীঘি গ্রামের ইসরাইল ওরফে রাকিব হাসান ওরফে লতিফ ওরফে ফুচকুন ও একই গ্রামের রানা মিস্টার।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সবুর হাসান ওরফে জুলুনের কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। 

এ ঘটনায় পুলিশ আসামি সবুর হাসানকে জিজ্ঞাসাবাদ করলে মাদকের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার তথ্য মতে অভিযান চালিয়ে ফুচকুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুচকুনের দেওয়া তথ্যে পুলিশ বালিয়াডাঙ্গীর রতন দীঘি গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের রানা মিস্টারের বসতবাড়ি থেকে চটের ব্যাগের ভেতরে শপিং ব্যাগে প্যাঁচানো একটি ট্রিগার, ফায়ারিং পিন, ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র, ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়। 

তিনি বলেন, পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। আদালতে তাদের হাজির করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা