চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ২২:২০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ২২:৪২ পিএম
রুপাসহ আটক দুই চোরাকারবারী। প্রবা ফটো
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোলাপনগর কবরস্থানের সামনে থেকে প্রায় ১১ কেজি রুপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৬ মে) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দর্শনা পৌর এলাকার সুলতানপুর এলাকার আব্দুল বারির ছেলে ফারুক হোসেন ও একই এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সরোয়ার উদ্দিন।
চুয়াডাঙ্গা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপনে সংবাদ পেয়ে হিজলগাড়ী-খাড়াগোদা সড়কের তিতুদহ গোলাপনগর কবরস্থানের কাছে অবস্থান নেয় পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সদস্যরা। এ সময় দুইজন একটি রেজিস্ট্রেশেনবিহীন মোটরসাইকেল চালিয়ে ওই স্থানে আসলে গতিরোধ করে তল্লাশী করা হয়। তেলের টাংকির মধ্যে কাগজ এবং কসটেপ দিয়ে মোড়ানো ১১টি রুপার বান্ডেল উদ্ধার করা হয়। রুপার ওজন ১০ কেজি ৯৬৫ গ্রাম। যার বাজার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা।
পুলিশ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।