× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে মাদক কারবারিদের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৯:৪৩ পিএম

সোমবার রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দেড়শতাধিক সদস্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালায়। প্রবা ফটো

সোমবার রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দেড়শতাধিক সদস্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালায়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারি জয়নাল গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ ও শমস গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ এপ্রিল) রাতভর এ সংঘর্ষে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সংঘর্ষের পর রূপগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দেড়শতাধিক সদস্য উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সোমবার (১ মে) সকালে অভিযান চালায়। এ সময় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাঁজা, হেরোইন, ১০টি ককটেল, ৪টি রামদা, চাপাতি, টেঁটা, ওয়াকিটকি ও কাটার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সোহাগ মিয়া ও মো. মুজিব, ৩ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক ও মো. আরিফ, ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামাল, ৮ নম্বর ওয়ার্ডের খলিল আকন, শাহরিয়ার ইসলাম মন্ডল ওরফে রয়েল, মো. সোহেল, মো. শামীম ও হাজারী মামুন চৌধুরী শেখ, ৯ নম্বর ওয়ার্ডের মো. সাদেক, চনপাড়া বহরের উজ্জল মিয়া ও মো. নাদিম এবং ডেমরা এলাকার মো. আল-আমিন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটিয়ে যাচ্ছে জয়নাল গ্রুপ, শমস গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপসহ আরও কয়েকটি অপরাধ চক্র। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন সময় মাদক ও অস্ত্রসহ অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। তবে আসামিরা জামিনে বের হয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

ওসি আরও জানান, সর্বশেষ এ সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা