× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০১ মে ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ০১ মে ২০২৩ ১১:২৩ এএম

ধাক্কায় ট্রাকের একাংশ দুমড়েমুচড়ে গেছে। প্রবা ফটো

ধাক্কায় ট্রাকের একাংশ দুমড়েমুচড়ে গেছে। প্রবা ফটো

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) ভোরে পাঁচ্চরসংলগ্ন এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা ও ট্রাকচালক বশির হাওলাদার এবং যশোর জেলার কোতোয়ালি উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার হেলপার সুজন মিয়া।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক এক্সপ্রেসওয়ের পাঁচ্চরসংলগ্ন বাখেররকান্দি এলাকায় এলে বিকল হয়ে যায়। চালক সড়কে ট্রাকের পেছনে গিয়ে ত্রুটি সারাতে কাজ করছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে বশিরের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বশির মারা যান। এতে প্রাণ হারান ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সুজনও।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা