মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম
প্রতীকী ছবি
মৌলভীবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে বুধবার দিবাগত (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম ছায়েম মিয়া।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার রাত ১২টার দিকে টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে ছায়েম মিয়াকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে ধরে বেধড়ক পিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গিয়াসনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোশাররফ বলেন, ছায়েম চুরির অভিযোগে কারাগারে ছিলেন। এক সপ্তাহ আগে জামিনে বেরিয়ে আবার চুরি শুরু করেন তিনি। চুরির অভ্যাসের কারণে স্থানীয়রা তার ওপর ক্ষুব্ধ ছিল।
প্রবা/রাই/এমআই