× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে বৃদ্ধ নিহত

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২২ ২০:৫৭ পিএম

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে আব্দুল হক মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের বাসিন্দা।

মাইক্রোবাসের অন্য আরোহীরা জানান, শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সড়কে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

পদ্মা দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বলেন, নিহত আব্দুল হক মোল্লা মাইক্রোবাসের আরোহী ছিলেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। তিনি গাড়ির ভেতরেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা