× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২২:২৬ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২২:৩৬ পিএম

দুর্ঘটনার শিকার নসিমন। প্রবা ফটো

দুর্ঘটনার শিকার নসিমন। প্রবা ফটো

গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দেবু অধিকারীর ছেলে দীনেশ অধিকারী, সন্তোস বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী ও নরেন বৈরাগীর ছেলে মিহির বৈরাগী।

আহতরা হলেন- পথিক বৈরাগী এবং উত্তর ভেন্নবাড়ী গ্রামের শংকর বালা ও তার ছেলে রুদ্র বালা। আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক (ওসি) মো. শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষে চার ব্যবসায়ী নসিমনে করে সদর উপজেলার আন্দারকোটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নসিমনটি সোনাশুরে পৌঁছালে বিপরীতমুখী খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ব্যবসায়ী ও নসিমন চালকনিহত হন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অপর ব্যবসায়ী সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা