× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলার ইলিশা-১ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৪:১৫ পিএম

ভোলায় গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। প্রবা ফটো

ভোলায় গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। প্রবা ফটো

দ্বীপ জেলা ভোলার ইলিশা-১ নামের একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কোম্পানি লিমিটেড বা বাপেক্স।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টা থেকে অগ্নিব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। 

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ করছে। 

কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে কোম্পানিটি। 

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়েছে। এসব কূপে গ্যাস মজুদের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খননকাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল। 

গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্স ভূ-তাত্বিক বিভাগের জিএম মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, এখন টেস্টিং চলছে, মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এ গ্যাসের সন্ধান মেলে। যা প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত।  

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী। তবে এই গ্যাস সরবরাহ নিয়ে নানা জটিলতার কথাও বলা হয়। অবশ্য সরকার এই গ্যাস ভোলাসহ আশপাশের এলাকায় বিতরণের কথা জানিয়েছে। 

পরে দ্বীপজেলা ভোলায় আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করে ঢাকার আশপাশের শিল্প এলাকায় বিপণনের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা