× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৩ কেজি পোপা মাছের দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ২০:৫১ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:১২ পিএম

টেকনাফে ফিশিং ট্রলারের জালে ধরা পড়া ৩৩ কেজি ওজনের পোপা মাছ। ছবি : প্রবা

টেকনাফে ফিশিং ট্রলারের জালে ধরা পড়া ৩৩ কেজি ওজনের পোপা মাছ। ছবি : প্রবা

কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি পোপা মাছ। 

মোহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন ফিশিং ট্রলারে বুধবার ভোরে মাছটি ধরা পড়ে। পরে দুপুর ১টার দিকে ট্রলারটি টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভেড়ানো হয়।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, ৩৩ কেজি ওজনের এই পোপা মাছের দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা। তবে এখন পর্যন্ত দাম উঠেছে ৫ লাখ টাকা।

ফিশিং ট্রলারের মালিক মোহাম্মদ ইসমাঈলের বরাতে মোহাম্মদ হাসান বলেন, সোমবার (১২ সেপ্টেম্বর) মাছ ধরার জন্য শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ১০ জন মাঝি নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা করেন। তারা সেন্ট মাটিনের পশ্চিমে সাগরে জাল ফেলেন। এরই মধ্যে ভোরে জেলেরা জাল ওঠাতে গিয়ে দেখেন, জালে কয়েকটি লাল কোরালসহ বড় একটি পোপা মাছ আটকা পড়েছে। 

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার), যা দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের এমন চড়া দাম।

স্থানীয় মাছ ব্যবসায়ী আমির আহমদ বলেন, চলতি বছর এখানকার ফিশিং ট্রলারে আরও দুটি কালা পোপা মাছ ধরা পড়েছিল। এ মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। তাই এ মাছের এত দাম চাওয়া হয়। এ ছাড়া মাছটি কেটে বিক্রি করলে প্রতি কেজি ৫৫০-৬৫০ টাকায় বিক্রি করা সম্ভব।

তবে ট্রলার মালিক মোহাম্মদ ইসমাঈল জানান, স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ৫ লাখ টাকা দিয়ে কিনতে চেয়েছেন। তবে ন্যায্যমূল্য না পাওয়ায় তিনি মাছটি কক্সবাজারে পাঠিয়েছেন। বিদেশে মাছের পটকা রপ্তানি করেন--এমন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

প্রবা/রাই/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা