সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ২০:০৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ২০:৩৯ পিএম
নিহত সাকিব রহমান। প্রবা ফটো
সুনামগঞ্জের তাহিরপুরে যুবক সাকিব রহমান হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে নিহতের বাবা মজিবুর রহমান তাহিরপুর থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঘাগটিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন তালুকদার, মহিনুর তালুকদার, মোশাহিদ তালুকদার, একই গ্রামের রফি তালুকদার, মোনায়েম হোসেন তালুকদার রাজু, নুরুজ আলী, কাহার, বাহার, পটল তালুকদার ও সামছু মিয়া।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে আসামিদের গ্রেপ্তার করতে।’
গত সোমবার মধ্যরাতে সাকিব মিয়াকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে হাত-পা ভেঙে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের বাসিন্দা।