× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় বেড়েছে যানবাহনের চাপ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৪:১৬ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:১৫ পিএম

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ আগের চেয়ে বেড়েছে। প্রবা ফটো

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ আগের চেয়ে বেড়েছে। প্রবা ফটো

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। তবে ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটে থেমে থেমে যাত্রীরা আসছেন। ১২০-১৫০ জন যাত্রী নিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর পর ছেড়ে যাচ্ছে একেকটি লঞ্চ। ঘাট এলাকায় কোনো যানবাহনের সিরিয়াল নেই। দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ যেসব যানবাহন ঘাটে আসছে, সেগুলো সরাসরি ফেরিতে উঠছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই নৌরুট দিয়ে ৪৬৩টি বাস, ৪০০টি ট্রাক, ১ হাজার ১৬৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং ১ হাজার ৬৫১টি মোটরসাইকেল পার করা হয়েছে। এতে ৩১ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকা আয় হয়েছে। 

ঢাকামুখী যাত্রীরা জানান, ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই। ঘাটে এসেই সরাসরি ফেরি ও লঞ্চ পাওয়া যাচ্ছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে না। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো: সালাউদ্দিন জানান, এই নৌ-রুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা