× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে মা-ছেলেকে হত্যা, আহত দুই ভাই

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১১:১৯ এএম

নিহতরা হোসনে আরা ও তার ছেলে মো. পারভেজ। প্রবা ফটো

নিহতরা হোসনে আরা ও তার ছেলে মো. পারভেজ। প্রবা ফটো

জমিসংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের কর্ণফুলীতে মা-ছেলেকে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন ওই পরিবারের দুই সদস্যও।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা ও তার ছেলে মো. পারভেজ।

আহতরা হলেন, তৈয়ব-হোসনে আর দম্পতির দুই ছেলে মো. আরজ ও মোহাম্মদ সিফাত। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘তৈয়ব আহমদের ছেলেরা যখন সীমানা প্রাচীর তৈরি করছিল তখন প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলেরা তাদের আত্মীয়-স্বজনের নিয়ে হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলায় জেবু, মিনু আক্তার, মেহেরুন আক্তার, চেনু আক্তার, মেহেরাজ, সোমা, আলতাজ বেগম, জামাল ও সাজ্জাদ হামলায় জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সন্ধ্যা সাতটার সময় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’  

হাসপাতালে চিকিৎসাধীন সিফাত বলেন, ‘বাড়ির সীমানা প্রাচীর দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এই সময় ছুরিকাঘাতে আমার মা-ভাই আহত হয়েছেন। পরে তারা মারা যান। ’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে মহসিন, মোসলেম, মুরাদ, টিপু ও এমরান তাদের সহযোগীদের নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এই সময় আমার মা-ভাইকে প্রথমে ছুরিকাঘাত করেন মহসীন, মোসলেম ও ইমরান।’

গত ১৫ রমজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষ মধ্যে সংঘর্ষে হয়েছিল। সেই ঘটনায় থানায় মামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা