× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৬:৩৪ পিএম

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। প্রবা ফটো

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। প্রবা ফটো

নেত্রকোণা সদর উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের হারাধন দাস ও সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমেশ সরকার। আহতরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, কান্দুলিয়ায় নেত্রকোণাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেকজন মারা যান।

ওসি লুৎফুল হক জানান, পিকআপসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা