রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৪:৩৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম
দৌলদিয়া ঘাটে পারাপার করছে শতশত মানুষ। প্রবা ফটো
ঈদের দিনেও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দৌলতদিয়া ঘাটে ঘরমুখী শত শত মানুষ। প্রতিটি লঞ্চ ও ফেরিতে মানুষের ভিড়। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।
শনিবার (২১ এপ্রিল) দৌলতদিয়া ঘাটে এ চিত্র দেখা যায়।
যাত্রীরা জানান, ঈদের আগের দিন ঘরমুখো মানুষের অনেক চাপ থাকে। পরিবার নিয়ে দুর্ভোগ থেকে বাচঁতে ঈদের দিন বাড়ি ফিরছেন। তবে আজও বাস ও ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলে তারা জানান।
রাজবাড়ী ট্রাফিক সার্জন প্রশান্ত কুমার মৌলিক বলেন, ট্রাফিক পুলিশ সর্বদাই দৌলতদিয়া ঘাটে ঈদ যাত্রীদের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করছে। ঈদ পরবর্তি কর্মমুখী মানুষ যাতে আবার দৌলতদিয়া ঘাট হয়ে কর্মে ফিরতে পারে, সে লক্ষে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।