টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:৪৮ পিএম
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা।
বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি পরিবহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে সাড়ে তিন কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে এ টোল আদায় হয়।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঈদের ছুটির প্রথম দিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।’
সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হয়েছে। ব্যক্তিগত গাড়ি ছিল বেশি। মোটরসাইকেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।