× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৮:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ইয়াসমিন নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী নিহত ইয়াসমিন তারাশিমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস বেপারীর মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ‘দুপুরের খাবার বিরতির সময় গার্মেন্টস থেকে বের হয়ে রাস্তা পারের সময় রোজিনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটিকে ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা